1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পলাশবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালো অসহায় পরিবার - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

পলাশবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারালো অসহায় পরিবার

  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০৩ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকার রাইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) রাত প্রায় ১টার দিকে মৃত আব্দুল ছাত্তার মিয়ার স্ত্রী সাজেদা বেগমের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের তীব্রতায় পরিবারের ব্যবহৃত তিনটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সময় ঘরে থাকা সদস্যরা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে বের হতে পারলেও পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেননি।
অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র, খাদ্যসামগ্রী (চাল, আলু), হাঁস-মুরগি এবং একটি ব্যাটারিচালিত ভ্যানসহ সবকিছু পুড়ে গেছে। আগুনে ঘরের টিনের চালও দুমড়ে-মুচড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারটির দাবি, এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। স্থানীয়রা জানান, আড়াই শতাংশ বসতভিটা ছাড়া পরিবারটির আর কোনো সম্পদ নেই। ফলে এই অগ্নিকাণ্ডে তারা চরম অসহায় অবস্থায় পড়েছে।
ঘটনার পর পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে শুকনো খাবার ও মানসিক সান্ত্বনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে পলাশবাড়ী পৌরসভার প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION