1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু: মোট আক্রান্ত শিশুর মৃত্যুর সংখ্যা-৪ - Bangladesh Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
এবার পুলিশ কর্মকর্তাকে ধমকালেন আখতারুজ্জামান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ গোপালগঞ্জে অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের অভিযোগ পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার, বিমানবন্দর থানায় হস্তান্তর কুষ্টিয়ায় ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০২৬ পালিত

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু: মোট আক্রান্ত শিশুর মৃত্যুর সংখ্যা-৪

  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০৫ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আইজা নামের সাড়ে ৫ মাসের এক কন্যাশিশু মারা যায়। এর আগে রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে মারা যায় ইব্রাহিম নামে ৮ মাস বয়সী আরেকটি শিশু।
আইজা কুষ্টিয়া শহরের রেনউক মোড় এলাকার মমিনের মেয়ে। আর ইব্রাহিমের বাড়ি দৌলতপুর উপজেলায়। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক এ এইস এম আনোয়ারুল ইসলাম জানান, চার দিন ধরে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
অন্যদিকে শিশু ইব্রাহিমকে হামের উপসর্গ নিয়ে শুক্রবার বেলা ৩টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে সে মারা যায়। এ নিয়ে জেলায় হামে আক্রান্ত হয়ে মোট চার জন শিশুর মৃত্যু হলো।
কুষ্টিয়া জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে জেলায় এ পর্যন্ত তিনশতাধিক শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। বর্তমানে ১৩০ জনেরও বেশি শিশু জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, হামের টিকা পর্যাপ্তভাবে পাওয়া যায়নি। সংক্রমণ প্রতিরোধে সচেতনতার ঘাটতি এবং বাইরের জেলায় কাজ করা মানুষদের ফেরার কারণে সংক্রমণ বাড়ছে। জেলায় হামে আক্রান্ত শিশুদের জন্য সব হাসপাতালে আলাদা ‘হাম আইসোলেশন কর্নার’ খোলা হয়েছে এবং টিকা হাতে পাওয়া মাত্র দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION