1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এসসিএআইয়ের আন্তর্জাতিক কমিটির নেতৃত্বে বাংলাদেশি ডা. আহসান - Bangladesh Khabor
রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

এসসিএআইয়ের আন্তর্জাতিক কমিটির নেতৃত্বে বাংলাদেশি ডা. আহসান

  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৬৮ জন পঠিত

খ্যাতিমান বাংলাদেশি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. চৌধুরী এইচ আহসানকে যুক্তরাষ্ট্রভিত্তিক পেশাজীবী সংস্থা সোসাইটি ফর কার্ডিওভাসকুলার এনজিওগ্রাফি অ্যান্ড ইন্টারভেনশনসের (এসসিএআই) আন্তর্জাতিক কমিটির চেয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের মাধ্যমে তিনি প্রথমবারের মতো একজন বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক এমন প্রফেশনাল সংস্থায় এ ধরনের গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন।

শুক্রবার (২৭ মার্চ) একটি আনুষ্ঠানিক চিঠিতে এসসিএআইয়ের প্রেসিডেন্ট জে ডন অ্যাবট এই নিয়োগ নিশ্চিত করেন।

চিঠি অনুযায়ী- ডা. আহসানের দুই বছরের মেয়াদ অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৮ সালের এসসিএআইয়ের  বৈজ্ঞানিক সম্মেলন পর্যন্ত চলবে।

বর্তমানে ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, লাস ভেগাসে মেডিসিন বিভাগের চিফ এবং কার্ডিওলজি ফেলোশিপ প্রোগ্রামের প্রধান হিসেবে কর্মরত ডা. আহসানের এ নিয়োগকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের চিকিৎসা দক্ষতার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। তিনি বিশ্বব্যাপী কার্ডিওলজি ও হৃৎপিণ্ড সংক্রান্ত চিকিৎসা অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, কো-চেয়ার হিসেবে তাকে সহায়তা করবেন ডা. কওন লি।

চেয়ার হিসেবে ডা. আহসানের দায়িত্বের মধ্যে থাকবে আন্তর্জাতিকভাবে কমিটির লক্ষ্য নির্ধারণ, কার্যক্রম সমন্বয়, সভা পরিচালনা এবং এসসিএআইয়ের কৌশলগত কাজের সঙ্গে কমিটির কার্যক্রমকে সামঞ্জস্যপূর্ণ করা। এছাড়া কমিটির সভা ও কনফারেন্স কলের পরিকল্পনা, অ্যাড হক সাবকমিটি গঠন এবং কমিটির কার্যক্রমকে স্বচ্ছ ও ব্যবসায়িকভাবে পরিচালনা করাও তার দায়িত্বের অংশ।

এসসিএআই জানিয়েছে, আগামী ১২ মে একটি ওরিয়েন্টেশন সভার মাধ্যমে আন্তর্জাতিক কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

ডা. আহসানের এ নিয়োগকে বাংলাদেশের চিকিৎসা অঙ্গনে একটি গৌরবজনক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION