1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন - Bangladesh Khabor
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান পদ্মা ব্যারেজও হবে, দ্বিতীয় পদ্মা সেতুও দরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী রূপগঞ্জে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালী ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ মঞ্চে নয়, নেতাকর্মীদের সারিতে বসে মতবিনিময় করলেন শিক্ষামন্ত্রী মন্ত্রীদের ১০ লাখ এমপিদের ৫ লাখ টাকা বেতনের প্রস্তাব প্রতিমন্ত্রীর ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার

গোপালগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৪০ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

এরপর জেলা প্রশাসনের আয়োজনে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন ও শ্বেত কপোত-কপোতী (শান্তির প্রতীক পায়রা) উড়ানোর মাধ্যমে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা পুলিশ, গোপালগঞ্জ-এর নেতৃত্বে আনসার, ফায়ার সার্ভিস, কারারক্ষী, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ- উজ-জামান ও পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

এরপরেই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে সন্মানিত পুলিশ সুপার মহোদয় বক্তব্য প্রদান করেন। সর্বশেষ পুরস্কার বিতরন এর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

পরবর্তীতে সদর উপজেলা পরিষদ সংলগ্ন (জয় বাংলা পুকুর পাড়) ‘৭১ এঁর বধ্যভূমি শহীদ স্মৃতি স্তম্ভে শহীদদের স্মরণে জেলা পুলিশের পক্ষে জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION