1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা - Bangladesh Khabor
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান পদ্মা ব্যারেজও হবে, দ্বিতীয় পদ্মা সেতুও দরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী রূপগঞ্জে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালী ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কিনা, জানা গেল জুলাই গণঅভ্যুত্থান শেষ হয়নি: নাহিদ মঞ্চে নয়, নেতাকর্মীদের সারিতে বসে মতবিনিময় করলেন শিক্ষামন্ত্রী মন্ত্রীদের ১০ লাখ এমপিদের ৫ লাখ টাকা বেতনের প্রস্তাব প্রতিমন্ত্রীর ছুটির দিনেও বৈঠকে বসে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার

কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২০২ জন পঠিত

 

কামরুল হাসান, কোটালীপাড়া : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টায় কোটালীপাড়া শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।

অনুষ্ঠানের শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবু তাহের হেলালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: রিয়াদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার দাড়িয়া, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া এবং বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, জবেদ আলী তালুকদার, আতিয়ার রহমান মোল্লা, মোদাচ্ছের হোসেন ঠাকুর, নরেন্দ্রনাথ বাড়ৈ, আলাউদ্দিন তালুকদার ও শেখ আব্দুল মান্নান।
আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা আবেগঘন কণ্ঠে তাদের রণাঙ্গনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, “১৯৭১ সালে জীবনের ঝুঁকি নিয়ে আমরা যে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, তা ছিল একটি মর্যাদাপূর্ণ, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠনের স্বপ্নে। আজ সেই স্বাধীনতার সুফল ভোগ করছে নতুন প্রজন্ম—এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।”
আলোচনা সভা শেষে উপজেলার ৩‘শ ৫১ জন মুক্তিযোদ্ধার জন্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয় উপজেলা প্রশাসনের উদ্যোগে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION