গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার গিমাডাঙ্গা গ্রামের নতুনবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। ওই দিন বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার গাজী আশিকুর রহমান (বশার) টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও গিমাডাঙ্গা এলাকার মৃত ফুলমিয়া গাজীর ছেলে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, গাজী আশিকুর রহমান বশারের বিরুদ্ধে দায়ের করা একটি প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তার স্থান শনাক্তের পর গ্রেফতার করে পুলিশ। ওই দিন বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply