1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মহান স্বাধীনতা দিবসে হতে যাচ্ছে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ - Bangladesh Khabor
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত মহান স্বাধীনতা দিবসে হতে যাচ্ছে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ গোপালগঞ্জ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামানের যোগদান

মহান স্বাধীনতা দিবসে হতে যাচ্ছে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ

  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৫৮ জন পঠিত

আরিফুল হক আরিফ, গোপালগঞ্জ : মহান স্বাধীনতা দিবসে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ নতুন সংগঠন “জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম”-এর আত্মপ্রকাশ হতে যাচ্ছে । ২৬ মার্চ রাত ১২টা ১ মিনিটে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে ফুল দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হবে।

নবগঠিত এ সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ড. মো. রবিউল ইসলাম। তিনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক। পাশাপাশি তিনি একই বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতে যাচ্ছেন । তাঁর স্থায়ী ঠিকানা বগুড়ার দুপচাচিয়া উপজেলায়।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জাপান থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
সংগঠনটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ফাতেমা খাতুন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক । তাঁর স্থায়ী ঠিকানা ফরিদপুরের সালথা উপজেলায়।
তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেছেন।ফাতেমা খাতুন আরো বলেন আমি বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন ফেলো হিসেবে ইউনিভার্সিটি অফ মালায়াতে পিএইচডি গবেষক ছিলাম। nanotechnology, water desalination,ai,Machine Learning & Artificial Intelligence এর উপর বেশ কিছু গবেষণাপত্র দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।
নবগঠিত সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষক সমাজের অধিকার রক্ষা এবং জাতীয়তাবাদী চেতনা সমুন্নত রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION