1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের কমিটি গঠন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

কোটালীপাড়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের কমিটি গঠন

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৯৮ জন পঠিত

কোটালীপাড়া প্রতিনিধি : সাংবাদিকদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে গোপালগঞ্জের কাশিয়ানীতে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’ এর ১০ সদস্যের এক বছর মেয়াদি উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের চেয়ারম্যান খাইরুল আলম রফিক ও পরিচালক খাইরুল ইসলাম আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুমোদিত কমিটি ১৫ মার্চ ২০২৬ থেকে ১৪ মার্চ ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য কার্যক্রম পরিচালনা করবে।

এই কমিটিতে সভাপতি হিসেবে বাংলাদেশ খবর ও দৈনিক আজকালের খবর পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আমার দেশ পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েল মনোনীত হয়েছেন।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে কালাম তালুকদার (ভোরের আলো), যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম মিরাজুল ইসলাম (ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক মায়াজ হাওলাদার (বর্তমান বাংলা), কোষাধ্যক্ষ জিয়াদুল ইসলাম লিমন (সংগ্রাম), দপ্তর সম্পাদক মাসুদুর রহমান পারভেজ (সকালের সময়), প্রচার সম্পাদক ইস্রাফিল শেখ (খবর বাংলাদেশ), সদস্য কাজী শাহীন (দেশের তথ্য) ও সোহেল হাওলাদার (যুগের সাথী)।

নবগঠিত কমিটির নেতারা বলেন, ‘সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উপজেলা পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের সুরক্ষা, আইনি সহায়তা ও সংগঠনকে গতিশীল করতে ভূমিকা রাখবে।’

নবনির্বাচিত নেতারা আরও বলেন, ‘সত্য ও নির্ভীক সাংবাদিকতার পক্ষে থেকে সাংবাদিকদের পাশে দাঁড়ানোই হবে আমাদের মূল লক্ষ্য। আমরা সবার সহযোগিতা চাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION