1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় বিনামূল্যে ৯৫০ জন প্রান্তিক কৃষক পেল বীজ ও সার - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন “স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভের বেদীতে” শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে গোবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আত্মপ্রকাশ পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী প্রতারণার অভিযোগে টুঙ্গিপাড়া আ.লীগের প্রচার সম্পাদক গ্রেফতার বাস উল্টে নদীতে : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪৫ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বেদীতে শ্রদ্ধা নিবেদন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

কোটালীপাড়ায় বিনামূল্যে ৯৫০ জন প্রান্তিক কৃষক পেল বীজ ও সার

  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪৫ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া  :গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৯৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বেলা ১১ঘটিকায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে ৯‘শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।

এসময় উপজেলা কৃষি অফিসার দোলন রায়, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, অতিরিক্ত কৃষি অফিসার মুক্তা মন্ডল, কৃষি সম্প্রসারণ অফিসার, দেবশীষ দাস, এসপিপিও, এসএএওগন, কৃষক/কৃষানীরা উপস্থিত ছিলেন।

২০২৫-২৬ অর্থবছরে কোটালীপাড়া উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচীর খাতের আওতায় খরিফ মৌসুমে পাট, আউশ ধান, গ্রীষ্মকালীন তিল ও গ্রষ্মকালীন মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।উপজেলা কৃষি অফিসসূত্রে জানা যায়, কর্মসূচীর আওতায় খরিফ মৌসুমে ৯৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হবে। পাট ফসলের বিপরীতে প্রতি কৃষক বীজ-১ কেজি, ডিএপি-৫ কেজি ও এমওপি-৫ কেজি উপকরন সহায়তা পাবেন। আউশ ধানের বিপরীতে ৫ কেজি হারে বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার পাবেন।গ্রীষ্মকালীন মুগ ফসলের বিপরীতে ৫ কেজি করে বীজ ও ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পাবেন। গ্রীষ্মকালীন তিল ফসলের বিপরীতে প্রতি কৃষকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কৃষি উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার সব সময় কৃষকদের পাশে থেকে বিনামূল্যে সার ও বীজ নানা প্রণোদনায় সহযোগিতা করে যাচ্ছে। কৃষকদের উৎপাদন বাড়াতে ও স্বাবলম্বী করতে প্রশাসন এবং কৃষি বিভাগ একসঙ্গে কাজ করছে।

উপজেলা কৃষি অফিসার দোলন রায় বলেন, বিভিন্ন প্রণোদনা প্রকল্পের মাধ্যমে সরকার কৃষকদের চাষাবাদে উৎসাহিত করছে।কৃষকদের সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION