1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় ট্রাফিক মোড়ে অভিনব কায়দায় গাঁজা বহন, মোটরসাইকেল জব্দ - Bangladesh Khabor
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি হচ্ছেন এনসিপির মাহমুদা মিতু সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সংসদ বয়কটে ক্ষতিগ্রস্ত গণতন্ত্র, অধিকার বঞ্চিত জনগণ : স্পিকার ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু সোনারগাঁয়ে মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে, সামগ্রিক অর্থনীতি মজবুত হবে: কৃষিমন্ত্রী বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

গাইবান্ধায় ট্রাফিক মোড়ে অভিনব কায়দায় গাঁজা বহন, মোটরসাইকেল জব্দ

  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৮১ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা শহরের ডিবি রোডের ট্রাফিক মোড় এলাকায় অভিনব কায়দায় বিপুল পরিমাণ গাঁজা বহনের সময় একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে অভিযুক্ত সরবরাহকারী এসময় পালিয়ে যান ।
পুলিশ জানায়, নিয়মিত যানবাহন তল্লাশির অংশ হিসেবে ট্রাফিক মোড়ে চেকপোস্ট বসানো ছিল। এ সময় পুরাতন বাজার দিক থেকে আসা একটি Bajaj Pulsar 150 মোটরসাইকেল পুলিশের উপস্থিতি টের পেয়ে আড়াল হওয়ার চেষ্টা করে। এতে কর্তব্যরত পুলিশের সন্দেহ হলে মোটরসাইকেলটি থামানোর সংকেত দেওয়া হয়।
এতে মোটরসাইকেল আরোহী গাড়িটি রেখে দ্রুত পালিয়ে যান। পরে পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে তল্লাশি চালায়। তল্লাশিতে মোটরসাইকেলের সিটের নিচে এবং জ্বালানি ট্যাংকের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত গাঁজার পরিমাণ আনুমানিক ১০ কেজিরও বেশি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION