পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে ২ টি চুনা কারখানা গুড়িয়ে ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষরা।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে পিরোজপুর ইউনিয়নে প্রতাপেরচর এলাকায় আব্দুল মােনায়েম সুগার মিলের বিপরীত পার্শে ১ টি, ও মোনায়েম গেটের বিপরীতে ১ টি চুনা কারখানা গুড়িয়ে দেওয়া হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার ও নিবাহী ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা,ও সোনারগাঁ জোনের ম্যানেজার শবিউল আওয়াল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট কিলিং ক্যাপিং করা হয়।
চুনা কারখানাগুলো মালামাল পাওয়া যায়নি বেজ গুড়িয়ে দেওয়া হয়।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply