1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় ওসির বিরুদ্ধে অর্থ ও ল্যাপটপ দাবির অভিযোগ - Bangladesh Khabor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত আদালতের রায়ে মেয়র, শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই শুধু বেঞ্চ বাড়িয়ে মামলার স্তূপ কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১ বাউফলে শিক্ষার মানোন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় ওসির বিরুদ্ধে অর্থ ও ল্যাপটপ দাবির অভিযোগ

  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩৩ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক ইলেকট্রনিক্স ব্যবসায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে অর্থ ও ল্যাপটপ দাবির অভিযোগ এনে জীবনের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন।
আবেদনকারী মাহফুজুর রহমান বর্ষণ খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের বাসিন্দা। তিনি খোকসা বাজারের প্রধান সড়কে ‘বর্ষণ ইলেকট্রনিক্স’ নামে একটি ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন।
লিখিত আবেদনে মাহফুজুর রহমান বর্ষণ উল্লেখ করেন, থানার নিকটে ব্যাবসা প্রতিষ্ঠানের কারণে বর্তমান ওসি মোতালেব হোসেন এর সাথে তার সুসম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে চলতি বছরের গত জানুয়ারি মাসের ১ তারিখে ওসি তাকে শিমুলিয়া ইউনিয়নের আওয়ামীলীগ নেতা নাসির মেম্বারের কাছ থেকে এক লাখ টাকা অথবা ওসির মেয়ের জন্য একটি ল্যাপটপ এনে দিতে বলেন। তিনি এতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন।
অভিযোগে আরও বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ওসি তার দোকানে এসে দেখে নেওয়ার হুমকি দিয়ে যান। পরে ১৫ ফেব্রুয়ারি খোকসার চিহ্নিত সন্ত্রাসী রাজন তার অনুপস্থিতিতে বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং হোয়াটসঅ্যাপে ‘HP Core i7 12th Gen’ মডেলের একটি ল্যাপটপের তথ্য পাঠিয়ে কিনে দেওয়ার জন্য চাপ দেন। এতে অস্বীকৃতি জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন বর্ষণ।
আবেদনে বর্ষণ বলেন, বর্তমানে তার ব্যাবসা পরিচালনা ও বাড়ির বাইরে চলাফেরা অনিরাপদ হয়ে পড়েছে। তিনি ওসির বদলি ও ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
এ বিষয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বলেন, তিনি সন্ত্রাসী রাজনকে গ্রেপ্তারের চেষ্টা করছেন এবং এলাকাবাসী বিষয়টি জানেন। অভিযোগকারী ও রাজনের বাড়ি একই এলাকায় হওয়ায় এটি রাজনের চক্রান্ত হতে পারে বলে তিনি দাবি করেন। নাসির মেম্বার নামে কাউকে তিনি চেনেন না বলেও জানান।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, অভিযোগটি পাওয়া গেছে এবং সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION