1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোবিপ্রবি’র স্বনির্ভর কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও সম্মানী বিতরণ - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

গোবিপ্রবি’র স্বনির্ভর কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও সম্মানী বিতরণ

  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৩ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) পরিচালিত ‘স্বনির্ভর কর্মসূচি’তে অংশগ্রহণকারী ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ ও সম্মানীর অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার নিজ দপ্তরে কর্মসূচির প্রথম পর্যায়ে সক্রিয়ভাবে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।

তিন মাসব্যাপী চলা এ স্বনির্ভর কর্মসূচি’র আওতায় নিরাপত্তা বন্ধু, মেডিকেল বন্ধু, পাঠাগার বন্ধু, পরিবহন বন্ধু, প্রকৌশল বন্ধু, ডে কেয়ার বন্ধু ও হল বন্ধুসহ মোট ৮টি বিভাগ অন্তর্ভুক্ত ছিলো। যেখানে ৮ জন শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা ৮টি দলের অধীনে দায়িত্ব পালন করে।

সনদ বিতরণী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, স্বনির্ভর কর্মসূচির প্রথম পর্যায়ে অংশ নেয়া শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ। শিক্ষার্থীরা এই কর্মসূচির মধ্যদিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছে, তা তাদের কর্মজীবনে অনেক কাজে দেবে বলে আমি বিশ্বাস করি।

এ সময় ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সাবেক পরিচালক মো. বদরুল ইসলাম এবং নবনিযুক্ত পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION