1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় শিক্ষকদের চাপে গাইড বই কিনতে বাধ্য হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটের একই দিনে পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার বাউফলে ব্র্যাকের উদ্যোগে নারীদের হাঁস পালন প্রশিক্ষণ, ৪শত হাঁসের বাচ্চা বিতরণ কুমিল্লায় মহাসড়কে হাইওয়ে পুলিশের ওপর হামলায় ১৯ জন গ্রেফতার ‘আপনারা গুলি করলে আমরা কি বসে থাকব’, বিএসএফকে বিজিবি নির্বাচনি দায়িত্ব পালনকালে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা দেবে ইসি ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত বাড়ছে না বিড়ির দাম সব সরকারি মেডিকেল কলেজে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ চালুর উদ্যোগ বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

কোটালীপাড়ায় শিক্ষকদের চাপে গাইড বই কিনতে বাধ্য হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীরা

  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬১ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : কোটালীপাড়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের চাপে নিষিদ্ধ গাইড বই কিনতে বাধ্য হওয়ার অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে।সরকারের স্পষ্ট নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অনুমোদিত পাঠ্যবই ছাড়া অন্য কোনো নোট, গাইড বা সহায়ক বই পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত করা বা শিক্ষার্থীদের কিনতে উদ্বুদ্ধ করা নিষিদ্ধ থাকলেও সেই নির্দেশনা অমান্যের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৬৮ নং তারাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।বিদ্যালয়টির অভিভাবক-শিক্ষক এসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানা যায়, কয়েকদিন আগে একটি প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধিকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক শ্রেণিকক্ষে প্রবেশ করেন এবং ওই প্রতিষ্ঠানের গাইড বই কেনার জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। পরে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে অভিভাবকদের ওপর বই কেনার জন্য চাপ প্রয়োগ করে।এতে অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

অভিযোগকারী তারাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক-শিক্ষক এসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল বলেন, “অনেক অভিভাবক আমার কাছে অভিযোগ করেছেন যে,শিক্ষকেরা প্রকাশনীর প্রতিনিধিকে সঙ্গে নিয়ে শ্রেণিকক্ষে গাইড বই কেনার জন্য চাপ দিয়েছেন।বিভিন্ন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছি।সরেজমিনে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির অন্তত ১০ জন শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তারা জানায়, শিক্ষক ও গাইড বই কোম্পানির প্রতিনিধি তাদের ক্লাসে এসে গাইড বই কিনতে বলেন। শিক্ষকদের কথামতো তারা অভিভাবকদের দিয়ে বই কিনিয়েছে বলেও স্বীকার করে কয়েকজন শিক্ষার্থী।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত বলেন,সরকার নোট-গাইড বা সহায়ক বই নিষিদ্ধ করেছে। এ নিষেধাজ্ঞা অমান্য করে কোনো শিক্ষক শিক্ষার্থীদের বই কিনতে উদ্বুদ্ধ করলে তা শাস্তিযোগ্য অপরাধ। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিক পর্যায়ে গাইডনির্ভর শিক্ষা শিশুদের সৃজনশীলতা ব্যাহত করে এবং সরকারি নীতিমালার পরিপন্থী। তাই এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন অভিভাবকরা।

এদিকে এঘটনার প্রতিবাদ করায় শিক্ষকরা মনিরুজ্জামান শেখ জুয়েল এর উপর ক্ষিপ্ত হয়ে। মানববন্ধন করে অপপ্রচার চালিয়েছে বলে মনিরুজ্জামান শেখ জুয়েল জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION