1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, যাদের মানুষ বলা ঠিক না: আমির হামজা - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্তে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত জয়পুরহাটের একই দিনে পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার

সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, যাদের মানুষ বলা ঠিক না: আমির হামজা

  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ জন পঠিত
শাহীন আলম লিটন , কুষ্টিয়া : সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, যাদের মানুষ বলা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।কয়েকদিন আগে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের মৃত্যুর দায় সাংবাদিকদের ঘাড়ে চাপিয়ে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) রাতে কুষ্টিয়া পৌর ১৯ নম্বর ওয়ার্ড নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে আমির হামজা এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘এভাবে হঠাৎ আমাদের সামনে থেকে আমাদের অভিভাবক (জেলা আমির) আকস্মিকভাবে বিদায় নিতেন না। এজন্য আমরা তাদেরকেই দায়ী করছি যারা এই ‘মব’ তৈরি করেছে। সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, যাদেরকে মানুষ বলা ঠিক হবে না।’
এ সময় তিনি একটি জাতীয় দৈনিক পত্রিকার স্থানীয় প্রতিনিধির নাম উল্লেখ করে বলেন, ‘২০১৯ ও ২০২৩ সালের কাট-ছাঁট করা ভিডিও কারা ছড়িয়েছে, তাদের নাম জানতে চেয়েছেবিভিন্ন গোয়েন্দা সংস্থা। আমরা সেই নামগুলো দিয়েছি এবং শাস্তিও দাবি করেছি।’
তিনি আরও বলেন, ‘বিরোধিতায় যারা আছে তারাই এসব তৈরি করছে। মানুষের ভেতরে ভীতি ও বিভ্রান্তি ছড়ানোর জন্য তারা পুরাতন জিনিসকে সামনে নিয়ে এসে কাট-ছাঁট করে আগে-পিছে একটা কথা লাগিয়ে বিতর্ক সৃষ্টি করছে।’
আরাফাত রহমান কোকোর নাম নিয়ে মন্তব্যের বিষয়ে আমির হামজা বলেন, ‘আমার এই কথার জন্য আমি অনেক আগেই ক্ষমা চেয়েছি এবং ভুল স্বীকার করেছি। আবার ২০২৬ সালেও ভুল স্বীকার করলাম।’
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের উদাহরণ টেনে তিনি বলেন, ‘টাকলা মুরাদ হাসান যে জাইমা রহমানকে নিয়ে বিশ্রী কথা বলেছে, তার বিরুদ্ধে তো আপনারা এই কয় বছরে একটা কথাও বলেননি। এমনকি তখন বালুর ট্রাকও সরাতে পারেননি। সুতরাং এগুলো আপনারা কেন করছেন, তা আমরা বুঝে ফেলেছি।’ এছাড়া মুফতি আমির হামজা এ সময় তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মামলা করারও সমালোচনা করেন।
প্রসঙ্গত, ২০২৩ সালে মুফতি আমির হামজা চট্টগ্রামে এক ওয়াজ মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার দ্বিতীয় পুত্র আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দিয়েছিলেন। গত সপ্তাহে সেই বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনার পর মুফতি আমির হামজা তার ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করেন, তাকে বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
এদিকে, এই হুমকির প্রতিবাদে গত রোববার জেলা জামায়াতের পক্ষ থেকে শহরে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মারা যান কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION