1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোবিপ্রবি’তে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: জামায়াত আমির জ্বালানি তেলের রেশনিং আপাতত চলবে: জ্বালানিমন্ত্রী ফ্যামিলি কার্ড নারী দিবসের প্রতিপাদ্যের চেতনাকে প্রতিফলিত করে : প্রধানমন্ত্রী কুষ্টিয়ার মিরপুরে তিন সরকারী দপ্তরে চুরি আমি একটি ঐতিহ্যবাহী অসম্প্রদায়িক মাদক ও দুর্নীতি মুক্ত কোটালীপাড়া গড়তে চাই : এস এম জিলানী মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ টাকা জরিমানা 

গোবিপ্রবি’তে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৬২ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি, বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি ও তাদের পেশাগত জীবনে উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) সহায়তায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৩০৫ নং কক্ষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হওয়া এ কর্মশালা শেষ হয় দুপুর দেড়টায়।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সভাপতি মো. গোলাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। বিশেষ অতিথি ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. সোলাইমান হোসাইন ও প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন বিআইসিএম-এর সহযোগী অধ্যাপক ফয়সাল আহমেদ খান, সহকারী অধ্যাপক কালবীন ছালিমা ও প্রভাষক ইমরান মাহমুদ।

এতে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, পুঁজিবাজার বিনিয়োগের একটি উত্তম জায়গা। এটি সুন্দরভাবে চললে তা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে। সুতরাং বিনিয়োগের পূর্বে এ বিষয়ে সঠিকভাবে জ্ঞান অর্জন করা জরুরি। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION