1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আপনারা পাশে থাকলে গুলি খেতেও ভয় পাইনা : গোপালগঞ্জে স্বতন্ত্র এমপি প্রার্থী লুটুল - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: জামায়াত আমির জ্বালানি তেলের রেশনিং আপাতত চলবে: জ্বালানিমন্ত্রী ফ্যামিলি কার্ড নারী দিবসের প্রতিপাদ্যের চেতনাকে প্রতিফলিত করে : প্রধানমন্ত্রী কুষ্টিয়ার মিরপুরে তিন সরকারী দপ্তরে চুরি আমি একটি ঐতিহ্যবাহী অসম্প্রদায়িক মাদক ও দুর্নীতি মুক্ত কোটালীপাড়া গড়তে চাই : এস এম জিলানী মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ টাকা জরিমানা 

আপনারা পাশে থাকলে গুলি খেতেও ভয় পাইনা : গোপালগঞ্জে স্বতন্ত্র এমপি প্রার্থী লুটুল

  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৯৮ জন পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ উপলক্ষে ২১৬ গোপালগঞ্জ -২ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়া লুটুল গত ২১ জানুয়ারি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে টেলিফোন প্রতীক হাতে পেয়ে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নিজ গ্রামে বিশাল সমাবেশের মধ্যদিয়ে তার নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে চন্দ্রদিঘলিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত এ নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন মোল্লা।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর টেলিফোন প্রতীকে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়া লুটুল চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের প্রয়াত এবং জীবিত সকল কৃতি সন্তান ও গুণীজনদের নাম গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে বলেন, আপনাদের দোয়া ও সমর্থন পেয়ে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছি। আপনারা পাশে থাকলে আমি গুলিকেও ভয় পাই না। আমি আপনাদেরই সন্তান। আমি ওয়াদা করছি সুখে- দুঃখে সব সময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। আমি অন্যায় ভাবে জেল খেটেছি তাতেও আমার কোন দুঃখ নেই। আমি কোন হিংসা রাজনীতি পছন্দ করি না। আমি সকলকে সাথে নিয়ে গোপালগঞ্জকে একটি আধুনিক ও মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। যেখানে থাকবে না কোন চাঁদাবাজ, দুর্নীতি, অনিয়ম ও সজন প্রীতি। বেকারদের জন্য পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে। আপনারা সবাই টেলিফোন মার্কায় ভোট চাইবেন, আপনারা ভয় পাবেন না। প্রশাসন সব সময় নিরপেক্ষ থাকবে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে, আপনারা সবাই ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন। তিনি দলীয় কর্মী-সমর্থক ছাড়াও সকলের উদ্দেশ্যে নির্বাচনী আচরণ বিধি যথাযথভাবে প্রতিপালনের বিভিন্ন দিক নির্দেশনা দেন। পরিশেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে টেলিফোন প্রতীকে ভোট দিয়ে তাকে জয়ী করতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এর আগে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন সমাবেশে আগত সাধারণ জনগণ।

এ সময় নওশের মোল্লা, আনোয়ার হোসেন মোল্লা, জাকির হোসেন ভূঁইয়া, ইউপি সদস্য হান্নান শেখ, শেখ সাহাবুদ্দিন ভূঁইয়া, বি এম রাজু কামাল, মোঃ নজরুল মোল্লা, মোঃ কাউছার ভূঁইয়া, আকু মোল্লা সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৬ সহস্রাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION