1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ: প্রচারণার প্রথম দিন - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ: প্রচারণার প্রথম দিন

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৪৫ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই কুষ্টিয়ায় জমে উঠেছে নির্বাচনী মাঠ।
বৃহস্পতিবার, (২২ জানুয়ারী) সকাল থেকেই কুষ্টিয়া-৩ আসনে প্রার্থীদের গণসংযোগে সরব হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন।
কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা কুষ্টিয়া পৌর কবরস্থানে জুলাইয়ের শহিদদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এসময় শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি এলাকার সমস্যা সমাধান ও ন্যায়-ইনসাফভিত্তিক রাজনীতির প্রতিশ্রুতি দেন। ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
অপর দিকে, একই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার সদর উপজেলার কমলাপুরে তার পিতার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেন। এসময় তিনি এলাকাবাসীর কাছে দোয়া চান এবং গ্রামের বিভিন্ন মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। গণসংযোগকালে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে কুষ্টিয়া উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন বিএনপির এই প্রার্থী।
এদিকে, নির্বাচনী এলাকার ভোটাররা জানান, তারা সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম প্রার্থীকে ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই প্রার্থীদের সরব উপস্থিতিতে কুষ্টিয়া-৩ আসনে নির্বাচনী উত্তাপ ছড়াতে শুরু করেছে। কুষ্টিয়ার ৪ আসনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন নিজ নিজ প্রতীকে ভোটারদের কাছে প্রার্থীরা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION