1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নির্বাচিত হলে মামলা ও টেন্ডার বাণিজ্য বন্ধ করবো : আব্দুল আজিজ মাক্কী - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

নির্বাচিত হলে মামলা ও টেন্ডার বাণিজ্য বন্ধ করবো : আব্দুল আজিজ মাক্কী

  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১২১ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের-টুঙ্গিপাড়া–কোটালীপাড়া ৩ আসনের ১০ দলীয় জোট ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আব্দুল আজিজ মাক্কী বলেছেন, নির্বাচিত হলে টুঙ্গিপাড়া কোটালীপাড়া মানুষের ওপর মামলা বাণিজ্যের মাধ্যমে যে হয়রানি চলছে, তা সর্বপ্রথম বন্ধ করা হবে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে প্রতীক বরাদ্দ পাওয়ার পর টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আব্দুল আজিজ মাক্কী বলেন, জনগণ যদি আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করে খেদমতের সুযোগ দেন, তাহলে প্রথম কাজ হিসেবে এই অঞ্চলের মানুষের ওপর চলমান অত্যাচার, জুলুম, নির্যাতন ও মামলা বাণিজ্যের মাধ্যমে হয়রানি বন্ধ করবো। একই সঙ্গে কোনো ধরনের টেন্ডার বাণিজ্য হতে দেওয়া হবে না। যুবসমাজ যেন নৈতিক অবক্ষয়ের শিকার না হয়, সে লক্ষ্যে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আপনারা ভোটের মাধ্যমে এই এলাকা থেকে প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠান। আমি আপনাদের কাছে প্রত্যাশা করি—এবার অন্তত যাচাই-বাছাইয়ের জন্য হলেও একবার আমাদের সুযোগ দিন। রিকশা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবার জন্য আমাকে জাতীয় সংসদে পাঠান।নিজের নির্বাচনী কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন,গওহরডাঙ্গা মাদ্রাসা থেকেই আমি আমার প্রচারণা শুরু করেছি।এখানকার মুহতামিম, হুজুর ও সংশ্লিষ্ট সকলের কাছ থেকে দোয়া নিয়েছি। আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)-এর কবর জিয়ারতের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। আগামী নির্বাচনে রিকশা মার্কার পাশে থাকার জন্য আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস টুঙ্গিপাড়া শাখার সভাপতি হাফেজ মঞ্জরুল ইসলাম, সাধারণ সম্পাদক কারী রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রশিদ, প্রচার সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মিজানুর রহমান মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION