1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের আমীর - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত ঢাকা-সিলেট মহাসড়ক খুলছে কবে, সংসদকে জানালেন মন্ত্রী সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক পাট রপ্তানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা

বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের আমীর

  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া : মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে অসুস্থ হয়ে মারা গেছেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল হাশেম।
সোমবার (১৯ জানুয়ারী) বিকেলে বিক্ষোভ মিছিল শেষে বক্তৃতা করার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় বেসরকারি মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক আবুল হাশেমকে মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ঘটনাস্থলে। পরে বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়।
কু‌ষ্টিয়া শহর জামায়া‌তের আমীর এনামুল হক ব‌লেন, ‘আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেল সা‌ড়ে ৩টার দি‌কে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের সড়ক প্রদক্ষিণ ক‌রে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখা‌নে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তৃতা দিচ্ছি‌লেন। বক্তব্যের একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন। এ সময় তা‌কে নিকটস্থ এক‌টি হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন। তি‌নি হার্ট অ‌্যাটাক ক‌রেছি‌লেন বলে জানান জামায়া‌তের এই নেতা’।
কুষ্টিয়ার মান্নান হার্ট অ্যান্ড জেনা‌রেল হাসপাতালের চি‌কিৎসক ডা. আব্দুল মো‌মেন ব‌লেন, ‘হাসপাতালে আসার আগেই আমীর সা‌হে‌বের মৃত‌্যু হ‌য়ে‌ছে। সুতরাং মৃত‌্যুর কারণ‌টি এখ‌নই নি‌শ্চিত ক‌রে বল‌তে পার‌ছি না’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION