1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময় - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপপ্রাপ্ত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩২ শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টায় একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের টাকার অঙ্ক দিয়ে মূল্যায়ন করা যাবে না। টাকার চেয়েও এটি অনেক বেশি মর্যাদার। শিক্ষার্থীদের এই প্রাপ্তি আমাদের বিশ্বব্যিালয়ের জন্য ইতিবাচক বার্তা বয়ে নিয়ে এসেছে। ফেলোশিপপ্রাপ্ত এই ৩২জন শিক্ষার্থীই আমাদের বিশ্ববিদ্যালয়ের চেহারা পরিবর্তন করতে পারে। তিনি আরো বলেন, অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা এ বিশ্ববিদ্যায়কে বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উন্নীত করার চেষ্টা করে যাচ্ছি।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, আগামীতে আমাদের শিক্ষার্থীরা এই সাফল্যের ধারা অব্যাহত রেখে বিশ্ববিদ্যালয়ের মুখ আরো উজ্জ্বল করবে।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের সভাপতি ও ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION