1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর : ঢাকা রেঞ্জ ডিআইজি - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর : ঢাকা রেঞ্জ ডিআইজি

  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১১১ জন পঠিত

 

গোপালগঞ্জ প্রতিনিধি : ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, আসন্ন নির্বাচনকে নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর। শান্তি-শৃঙ্খলা রক্ষায় যা যা করণীয়, তা বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

রোববার দুপুরে গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এক নিরাপত্তা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি দেশের মানুষকে একটি সুন্দর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে। এ লক্ষ্যে প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সম্মিলিতভাবে কাজ করছেন।”

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তা সমন্বয় সভায় গোপালগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION