1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন ; জুয়েল সভাপতি, কালাম সাধারণ সম্পাদক - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত ঢাকা-সিলেট মহাসড়ক খুলছে কবে, সংসদকে জানালেন মন্ত্রী সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক পাট রপ্তানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা

কোটালীপাড়া সাংবাদিক ফোরামের কমিটি গঠন ; জুয়েল সভাপতি, কালাম সাধারণ সম্পাদক

  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬৫ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে কোটালীপাড়া সাংবাদিক ফোরামের ১৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার(১৭ জানুয়ারি) দুপুরে কোটালীপাড়া সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত আহবায়ক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে আমার দেশ পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েল-কে সভাপতি এবং দৈনিক ভোরের আলো পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি কালাম তালুকদার-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কমিটি ঘোষণা করেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সময় টিভি এবং দৈনিক ইনকিলাবের গোপালগঞ্জ প্রতিনিধি জয়ন্ত শিরালী।

এ কমিটির অনান্য নেতৃবৃন্দ হলেন-সহসভাপতি মোঃ কামরুল হাসান (আজকালের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ (সকালের সময়), সাংগঠনিক সম্পাদক জিয়াদুল ইসলাম লিমন (সংগ্রাম), কোষাধ্যক্ষ এফ এম মিরাজুল ইসলাম (ইনকিলাব), দপ্তর সম্পাদক হৃদয় হাওলাদর (কান্ট্রি টুডে), প্রচার সম্পাদক মায়াজ হাওলাদার (বর্তমান বাংলা)।

সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইস্রাফিল শেখ (খবর বাংলাদেশ), কাজী শাহীন (দেশের তথ্য), গোলাম মর্তুজা (যুগকথা), সোহেল হাওলাদার (যুগের সাথী), আলবার্ট শিকদার কমল (কালের সমাজ) ও কামাল হাওলাদার (চৌকস)।

সভায় নবনির্বাচিত সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল বলেন, সাংবাদিকতা কোনো ব্যক্তিগত স্বার্থের হাতিয়ার নয়—এটি একটি সামাজিক দায়বদ্ধ পেশা। সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে অবিচল থেকে কাজ করাই কোটালীপাড়া সাংবাদিক ফোরামের মূল অঙ্গীকার।গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION