1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেফতার ; দল থেকে বহিস্কার - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

কোটালীপাড়ায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেফতার ; দল থেকে বহিস্কার

  • Update Time : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকসহ গ্রেপ্তার হওয়ার পর আমতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রমজান শেখকে (২৪) দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রমজান শেখ উপজেলার আমতলী ইউনিয়নের ঊনশিয়া গ্রামের মক্কেল শেখের ছেলে। তিনি আমতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
কোটালীপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঊনশিয়া গ্রামের ভাই ভাই বেকারির সামনে মাদক বিক্রির সময় ডিবি পুলিশ ১২ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা রমজান শেখ ও তার সহযোগী একই গ্রামের হারুণ শেখের ছেলে রাশেদ শেখকে (২৫) গ্রেপ্তার করে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে সোমবার সকালে গ্রেপ্তারকৃত রমজান ও রাশেদ শেখকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে সোমবার রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে রমজান শেখকে দলীয় পদ থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সাধারণ সম্পাদক নিলয় হাওলাদারের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমতলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রমজান শেখকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION