1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য - Bangladesh Khabor
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত আদালতের রায়ে মেয়র, শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই শুধু বেঞ্চ বাড়িয়ে মামলার স্তূপ কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১ বাউফলে শিক্ষার মানোন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত

বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য

  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেছেন, বহুমাতৃক গবেষণা ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞানীদের জন্য নিজেকে প্রস্তুত করার সুযোগ সৃষ্টি করে। এটি সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাভাবনা, অভিযোজন ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলে—যা দ্রুত পরিবর্তনশীল বৈজ্ঞানিক জগতে অত্যন্ত জরুরি।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো আন্তর্জাতিক পরিসরে বিজ্ঞানভিত্তিক গবেষণা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড)।

অধ্যাপক হোসেন উদ্দিন শেখর বলেন, আধুনিক বিশ্বে বৈজ্ঞানিক সমস্যাগুলো বিচ্ছিন্ন নয়। জলবায়ু পরিবর্তন, মহামারি, কৃত্রিম বুদ্ধিমত্তা, টেকসই জ্বালানি ও জনস্বাস্থ্য—এ ধরনের চ্যালেঞ্জগুলো স্বভাবগতভাবেই জটিল। একটি মাত্র বিষয়ের জ্ঞান দিয়ে এসব সমস্যাকে পুরোপুরি বোঝা বা সমাধান করা সম্ভব নয়। এখানেই বহুবিষয়ক গবেষণার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

সম্মেলনে দেশ ও বিদেশ থেকে মোট ২৭০টি গবেষণা অ্যাবস্ট্রাক্ট জমা পড়েছে। এর মধ্যে ১৪৮টি মৌখিক (ওরাল) প্রেজেন্টেশন এবং ১০৩টি পোস্টার প্রেজেন্টেশন উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে।
এছাড়াও সম্মেলনে ১৩টি মূল প্রবন্ধ (কি-নোট পেপার) উপস্থাপিত হয় এবং ৫টি প্লেনারি টক অনুষ্ঠিত হবে। এসব সেশনে দেশি ও বিদেশি খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করছেন।

এই সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.শহিদুল ইসলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল,
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION