1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত ঢাকা-সিলেট মহাসড়ক খুলছে কবে, সংসদকে জানালেন মন্ত্রী সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক পাট রপ্তানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : “খেলা ধুলায় বাড়ে বল – মাদক ছেড়ে মাঠে চলে” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ – ২০২৬ -এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামান।

গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ -এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ শাহীন সুলতান রাজা।

চূড়ান্ত টুর্নামেন্টের পর অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ- জামান আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে টুর্নামেন্টে অংশ নেওয়া বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার (ট্রফি ও ক্রেস্ট) তুলে দেন।

এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION