1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কে এম সাইফুর রহমানকে সম্মাননা - Bangladesh Khabor
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত আদালতের রায়ে মেয়র, শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই শুধু বেঞ্চ বাড়িয়ে মামলার স্তূপ কমানো সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১ বাউফলে শিক্ষার মানোন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কে এম সাইফুর রহমানকে সম্মাননা

  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ জন পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ সাংবাদিকতায় সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘদিন যাবত পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে সফেন -বাংলাদেশ সমাচার -২০২৫ সম্মাননা ক্রেস্ট পেলেন গোপালগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সচিব, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী কে এম সাইফুর রহমান।

কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে তিনি দীর্ঘদিন যাবত দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার এবং জাতীয় দৈনিক ভোরের দর্পণ, দৈনিক সংবাদ সারাবেলা ও দ্য ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি জাতীয় সাপ্তাহিক মধুমতী কন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক, দেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল দেশ টাইমস ২৪ ডট কম, আজকের বাংলাদেশ ২৪ ডট কম, আলোকিত জনপদ ডট কম, নতুন বাজার ২৪ ডট কম, বাংলাদেশ খবর ডট কম এ কাজ করছেন। তার প্রয়াত বাবা মরহুম আকবর হোসেন কাজী বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত একজন সৎ, আদর্শবান ও দক্ষ অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন।

গোপালগঞ্জে শনিবার (৩ জানুয়ারি) বিকালে দৈনিক বাংলাদেশ সমাচার ও দ্য বাংলাদেশ ডায়েরী পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডঃ খান আসাদুজ্জামান তার হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় কে এম সাইফুর রহমান বলেন, তিনি গত ১০ বছর যাবত জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে পেশাদারিত্ব ও দায়বদ্ধতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন মানবিক কর্মকান্ডেও নিয়োজিত রয়েছেন। এই সম্মাননা তার দায়িত্ববোধ আরও বাড়াবে এবং সত্য ও জনস্বার্থে কাজ করার অনুপ্রেরণা যোগাবে বলে তিনি জানান।

তার এ অর্জনে গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজহারুল হক বাবলু, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী খান, সাধারণ সম্পাদক মুন্সী সাদেকুর রহমান শাহীন সহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা এবং তার সহকর্মীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION