1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে পৃথক পৃথকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে যুবলীগ নেতাসহ ১২ আ’লীগ নেতার পদত্যাগ - Bangladesh Khabor
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আবদুল্লাহ আল মামুন ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে পেশ হবে : আইনমন্ত্রী অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আসাদুজ্জামান ওড়াকন্দির সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেখতে সারাদেশের মতুয়ারা যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস, গেলেন কোথায়? জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এসেট প্রকল্পের আওতায় গোপালগঞ্জে “জব ফেয়ার অনুষ্ঠিত ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৫১ ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ

মুকসুদপুরে পৃথক পৃথকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে যুবলীগ নেতাসহ ১২ আ’লীগ নেতার পদত্যাগ

  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৮১ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক পৃথকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে যুবলীগ নেতাসহ আওয়ামী লীগের ১২ জন নেতা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে, মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম এবং গোহালা ইউনিয়নের সিন্দিয়াঘাট এলাকায় পৃথক পৃথকভাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মহারাজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বাইজিদ মোল্যা, মোচনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসমত তালুকদার, গোহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বাবুল মোড়ল, সহ-সভাপতি হাজী মো. ফারুক মল্লিক, দপ্তর সম্পাদক মিন্টু কাজী, ধর্ম বিষয়ক সম্পাদক হান্নান মল্লিক, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল খন্দকার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক নুরইসলাম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কামাল কাজী, রাঘদী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন পদত্যাগের ঘোষণা দেন।

এসময় লিখিত বক্তব্যে তারা বলেন, আমরা স্বেচ্ছায় ও স্বজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

সংবাদ সম্মেলনে তারা শান্তিপূর্ণভাবে নিজেদের সিদ্ধান্তের কথা জানান এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION