1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
নির্বাচনকে কেন্দ্র করে জনগনের জান-মালের নিরাপত্তায় গোপালগঞ্জে সেনাবাহিনীর অভিযান চলমান - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

নির্বাচনকে কেন্দ্র করে জনগনের জান-মালের নিরাপত্তায় গোপালগঞ্জে সেনাবাহিনীর অভিযান চলমান

  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী গোপালগঞ্জ জেলায় তাদের আভিযানিক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে।

এই কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর সদস্যরা জেলার বিভিন্ন জনবহুল, গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে নিরাপত্তা তল্লাশি চৌকি স্থাপন করে নিয়মিত তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করছেন।

এসব চেক পোস্টের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর থেকেই গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে রাস্তায় বেরিকেড দিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।

জননিরাপত্তার স্বার্থে এবং একটি সুন্দর, স্বচ্ছ ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের আভিযানিক তৎপরতা চলমান থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনী সংশ্লিষ্ট সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION