1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গভীর রাতে ছিন্নমুল মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন কোটালীপাড়ার এসিল্যান্ড - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে: নাহিদ ইসলাম দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত ঢাকা-সিলেট মহাসড়ক খুলছে কবে, সংসদকে জানালেন মন্ত্রী সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক পাট রপ্তানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ৫ শত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ টাকা জরিমানা

গভীর রাতে ছিন্নমুল মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন কোটালীপাড়ার এসিল্যান্ড

  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২২৪ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছিন্নমূল শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাড়কাঁপানো শীতে কোটালীপাড়ার প্রান্তিক জনপদের মানুষের দুর্ভোগ লাঘবে রাতে হঠাৎ অভিযানে বের হন এসিল্যান্ড মো: মাসুম বিল্লাহ। তিনি উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে রাস্তার ধারে থাকা ছিন্নমূল মানুষ, ভ্যান চালক এবং ঘরবন্দি দুস্থদের মাঝে উষ্ণতার পরশ হিসেবে এই শীতবস্ত্র বিতরণ করেন। প্রশাসনের কর্মকর্তার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে এমন সহায়তা পেয়ে আবেগে আপ্লূত হয়ে পড়েন অনেক অসহায় মানুষ।

এসিল্যান্ড মো: মাসুম বিল্লাহ বলেন, প্রচণ্ড শীতে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই গভীর রাতে সমাজের সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের খোঁজে বের হই। সমাজের অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকারের এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে আমরা সর্বোচ্চ সংখ্যক শীতার্ত মানুষের কাছে পৌঁছাতে চাই।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতের তীব্রতা অব্যাহত থাকলে এবং প্রয়োজন অনুযায়ী এই কম্বল বিতরণ কার্যক্রম আগামী দিনগুলোতেও চলমান থাকবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই সময়োচিত ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION