1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে স্বতন্ত্র প্রার্থী হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামাণিক - Bangladesh Khabor
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজ এর এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খাদ্য ও পুষ্টি মেলার আয়োজন জয়পুরহাটে গাইবান্ধা ও রংপুরে র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৩ আমিনুল ইসলামের ব্লক লিস্টে তামিম ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা গল্পের ছলে জামায়াত-এনসিপির কড়া সমালোচনা করে যা বললেন ফজলুল হক মিলন ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা সংসদে শব্দ বিভ্রাট, দুদকের জিজ্ঞাসাবাদ শেষে যা বললেন সেই ঠিকাদার সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করলেন বিভিন্ন চার্চের যাজকরা জ্বালানি সংকট মোকাবিলায় দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে স্বতন্ত্র প্রার্থী হিন্দু মহাজোটের গোবিন্দ প্রামাণিক

  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৭ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ড.গোবিন্দ চন্দ্র প্রামাণিক।বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গোবিন্দ চন্দ্র প্রামাণিক মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় তার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।মনোনয়নপত্র সংগ্রহ ও প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন কাজ করছি। সংসদে কেউ সংখ্যালঘু সম্প্রদায় ও সাধারণ মানুষের অধিকার এবং নিরাপত্তা নিয়ে কথা বলে না। এবার সংসদে যাতে এই সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ মানুষের পক্ষে কথা বলতে পারি সেজন্য আমার বাড়ি রাজবাড়ি জেলায় হলেও হিন্দু অধ্যুষিত গোপালগঞ্জ-৩ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নিতে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

জেলা নির্বাচন অফিসারের কার্যালয়সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত গোপালগঞ্জ-৩ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এই তালিকায় রয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী এম এম রেজাউল করিম, বিএনপির এস এম জিলানী,গণ অধিকার পরিষদের আবুল বশার, জাতীয় নাগরিক পার্টির আরিফুল দাড়িয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মারুফ শেখ, ন্যাশনাল পিপলস পার্টির শেখ সালাউদ্দিন, খেলাফত মসজিলসের আলী আহম্মেদ, সতন্ত্র প্রার্থী হিসেবে হাবিবুর রহমান,মো: আনোয়ার হোসেন ও গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION