1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৪ নেতার পদত্যাগ - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৪ নেতার পদত্যাগ

  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ১৪ নেতা সংবাদ সম্মেলন করে দলীয় পদ-পদবী থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন মো. কাবুল শেখ- কৃষি বিষয়ক সম্পাদক, ইদ্রিস শেখ- শ্রম বিষয়ক সম্পাদক, মোঃ হাফিজুর রহমান- শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, বিকাশ সরকার- সহসভাপতি, পটু লস্কর-যুগ্ম সাধারণ সম্পাদক, নুর ইসলাম মোল্যা- সাংগঠনিক সম্পাদক ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ খান্দারপাড়া, মজিবুর রহমান চুন্নু- সভাপতি, নাসির শেখ- সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ খান্দারপাড়া, মোঃ মহিউদ্দীন খন্দকার আলো- সভাপতি, খন্দকার ইমাম হোসেন- সদস্য, নিরোদ বিশ্বাস- সদস্য, শুকুর খন্দকার- সদস্য ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ, খান্দারপাড়া, আজাদ শেখ- সভাপতি, রাসেল শেখ আদাড়ি- সদস্য খান্দারপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে খন্দকার ইমাম হোসেন জানান, মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত ছিলাম। আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামীলীগের প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবী থেকে পদত্যাগ করছি। আজ থেকে আমাদের সংগে আওয়ামী লীগের আর কোন সম্পর্ক নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION