1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরে আ.লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ - Bangladesh Khabor
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজ এর এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খাদ্য ও পুষ্টি মেলার আয়োজন জয়পুরহাটে গাইবান্ধা ও রংপুরে র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৩ আমিনুল ইসলামের ব্লক লিস্টে তামিম ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা গল্পের ছলে জামায়াত-এনসিপির কড়া সমালোচনা করে যা বললেন ফজলুল হক মিলন ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা সংসদে শব্দ বিভ্রাট, দুদকের জিজ্ঞাসাবাদ শেষে যা বললেন সেই ঠিকাদার সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করলেন বিভিন্ন চার্চের যাজকরা জ্বালানি সংকট মোকাবিলায় দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মুকসুদপুরে আ.লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ জন পঠিত

 

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী (কর্ণেল অবঃ) ফারুক খানের চাচাতো ভাই, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান সাব্বির খানের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

রোববার ভোরে মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নের বেজড়া গ্রামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোর রাতে কে বা কারা মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির খানের বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে নেন।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের লিডার ওহিদুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এর আগেই ঘরে থাকা, আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরো বলেন, কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে সেটি তদন্ত করে দেখো হচ্ছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ফায়ার সার্ভিস থেকে বিষয়টি আমাদের জানানো হয়। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তবে, আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির খান এলাকায় না থাকায় ও তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক এম সাব্বির খানের বসত বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সচেতন মহল। আইনের দৃষ্টিতে কেউ যদি দোষী সাব্যস্ত হয় তাহলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে মব সৃষ্টি করে কারোর উপর হামলা, বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করা এটা কখনো সমর্থনযোগ্য নয়। গোপালগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ ও সচেতন মহলের নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION