1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় এক রাতে এজেন্ট ব্যাংকসহ চার ব্যবসা প্রতিষ্ঠানে চুরি - Bangladesh Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ১ বাউফলে গভীর রাতে আগুনে ৭ কুড়েঘর পুড়ে ছাই, নাশকতার অভিযোগ ব্যক্তিগত কারও ‘ফুয়েল পাশে’ জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ ৩০ দিন প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন সোমবার, রয়েছে যেসব কর্মসূচি আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ আড়াইহাজারে মিথিলা গ্রুপ পরিদর্শনে পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

কোটালীপাড়ায় এক রাতে এজেন্ট ব্যাংকসহ চার ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ জন পঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট বাজারে এক রাতে দুটি এজেন্ট ব্যাংকসহ চারটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতের যে কোন সময় উপজেলার ওয়াবদারহাট বাজারে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

এই ঘটনায় ব্যাংকের চারটি স্বাক্ষরিত চেকসহ প্রায় ১৪ লাখ টাকা এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অন্তত ২৫ লাখ টাকার মালপত্র চুরি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা স্থানীয় বাসিন্দারা জানান,সিটি ব্যাংক এজেন্ট,ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট,নাদিরা ইলেকট্রনিকস এবং মেসার্স ফারিয়া এন্টারপ্রাইজে চুরি হয়।রাতে সিটি ব্যাংকের এজেন্ট সঞ্জিত হালদারের প্রতিষ্ঠান থেকে ৫ লাখ টাকার বেশি মূল্যের মোবাইল কার্ড ও ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট অমিত বিশ্বাস বলেন, দোকান ঘরের সাটারের তালা ভেঙে আমাদের এজেন্ট শাখা থেকে একটি আইপিএস ব্যটারী,নগদ ৩ হাজার টাকা ৫ হাজার টাকার মিনিট কার্ড নিয়ে যায়।

ফারিয়া এন্টারপ্রাইজের মালিক নজরুল ইসলাম বলেন, দোকানে থাকা ১৪ লাখ টাকার স্বাক্ষরিত ব্যাংক চেকসহ নগদ অর্থ নিয়ে গেছে চোরেরা।ওয়াবদারহাট বাজারের নৈশপ্রহরী সমর আলী জানান,রাত গভীর হওয়ার পর একটি পিকআপ বাজার এলাকায় আসে।পিকআপে থাকা লোকজন চাকা মেরামত করছে ভেবে তিনি সন্দেহ করেননি।কিছুক্ষণ পর তিনি ঘুমিয়ে পড়েন। এরপর কী ঘটেছে,তা তিনি বলতে পারেন না।বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মহিন বলেন,বাজারে নৈশপ্রহরী থাকা সত্ত্বেও এমন ঘটনা উদ্বেগজনক।বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।আশা করি,দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মোঃমামুন বলেন,এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গত রবিবার রাতে তারাশী গ্রামে পল্লী বিদ্যুতের ২ লক্ষ টাকা মূল্যের ৫০ কেভি ট্রান্সফরমারের তামার তার ও কেমিক্যাল চুরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION