1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ার মিরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

কুষ্টিয়ার মিরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে ফুটবল মাঠের শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন  উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম।
মিরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী, উপজেলা প্রকৌশলী জহীর মেহেদী হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কামাল আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম মহিউদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জামাল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নার্গিস আখতার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION