1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আড়াইহাজারে তিতাসের অভিযানে ২৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

আড়াইহাজারে তিতাসের অভিযানে ২৪০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ জন পঠিত

পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলায় মোবাইল কোটের মাধ্যমে তিতাসের অভিযানে ২৪০ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কতৃপক্ষরা।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে মনোহরদি, কালিবাড়ি, বড় বিনাইরচর, পশ্চিম পাড়া মসজিদ সংলগ্ন, ছোট বিবাইরচর, মাদ্রাসা ও নার্সারি সংলগ্ন, ছোট বিনাইরচর জামান স্পিনং সংলগ্ন, এলাকায় ৫ টি স্পটে ১৯০ টি বাড়ির ২৪০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আফরোজ, ও আড়াইহাজার জোনের ম্যানেজার প্রকৌশলী রায়হান কবির এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।

এ সময় বড় বিনাইরচর এলাকায় ৫ টি আবাসিক গ্রাহকদের কাছ থেকে বকেয়া বিল ১,২৫,০০০ টাকা আদায় করা হয়।

অবৈধ সংযোগ স্হাপনাকারী লাইন সম্পুর্ন উচ্ছেদ অপসারণকরত বিতরণ লাইন কিল করা হয়েছে।

এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, আড়াইহাজার অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION