1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আড়াইহাজারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

আড়াইহাজারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ জন পঠিত

পরিমল বিশ্বাস : নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যােগে বিএনপির চেয়ারপার্সন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

৮ ডিসেম্বর সোমবার বিকেলে আড়াইহাজার প্রাইলট স্কুল মাঠে কয়েকটি মাদরাসার শিক্ষার্থী ও আলেম ওলামাদের ও হাজার হাজার জনসাধারণদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময়, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, -কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিশেষ অতিথি – নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান আবদু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রাকিবুল ইসলাম রাকিব,আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ ,আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন,আড়াইহাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এডভোকেট কামাল হোসেন মোল্লা, আড়াইহাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম লাভলু, পৌরসভা বিএনপির সভাপতি মাহমুদুল্লাহ লিটন ,সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি কবির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান সাদেকসহ আড়াইহাজার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ নজরুল ইসলাম আজাদ বলেন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় সকলের নিকট দোয়া কামনা করি তিনি যেন অতিদ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। বেগম খালেদা জিয়া একজন আপোষহীন দেশনেত্রী একজন গণতন্ত্রের মা তার জন্য আজ দেশের সকল মানুষ দোয়া করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION