1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহলে কলেজ শিক্ষার্থীর মৃত্যু - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: জামায়াত আমির জ্বালানি তেলের রেশনিং আপাতত চলবে: জ্বালানিমন্ত্রী ফ্যামিলি কার্ড নারী দিবসের প্রতিপাদ্যের চেতনাকে প্রতিফলিত করে : প্রধানমন্ত্রী কুষ্টিয়ার মিরপুরে তিন সরকারী দপ্তরে চুরি আমি একটি ঐতিহ্যবাহী অসম্প্রদায়িক মাদক ও দুর্নীতি মুক্ত কোটালীপাড়া গড়তে চাই : এস এম জিলানী মাদক, সিন্ডিকেট ও কিশোর গ্যাং মুক্ত গোপালগঞ্জ গড়তে সহযোগিতা চাইলেন নবনির্বাচিত দুই সাংসদ আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ১ লাখ টাকা জরিমানা 

কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহলে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিষাক্ত অ্যালকোহল পানে হাকিম আহমেদ (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আরো একজন।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই হাকিম আহমেদের মৃত্যু হয়। একই ঘটনায় হাকিমের বন্ধু হযরত উদ্দিন (২০) গুরুতর অসুস্থ অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা জানান, অতিরিক্ত অ্যালকোহল পানে পয়জনিংয়ের ফলেই হাকিম নামে একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছে একজন।
মৃত হাকিম আহমেদ খলিসাকুন্ডি ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী এবং সে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের চকঘোগা পূর্বপাড়া গ্রামের হাসিবুল ইসলামের ছেলে। অসুস্থ হযরত উদ্দিন (২০) একই গ্রামের বিছার উদ্দিনের ছেলে।
মৃৃত হাকিমের চাচাতো ভাই মাসুম জানান, শুক্রবার সন্ধ্যায় হাকিম ও তার বন্ধু হযরত নিজ গ্রামের একটি লিচু বাগানে বসে অ্যালকোহল পান করে। কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দু’জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে হাকিম রাত ১০টার দিকে মারা যায় এবং হযরত এখনও গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, বিষাক্ত অ্যালকোহল পান করার ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার বন্ধু চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION