1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাতলামারীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল  - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

কাতলামারীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল 

  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার মিরপুর উপজেলা সদরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে কাতলামারী বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সদরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতাউল হক এমদাদ’র‌ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায মৃত্যুর দিকে ঠেলে দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে।
দেশের সর্বস্তরের জনগণ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করছে। বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের ফলেই জনগণ ভোটাধিকার ফিরে পেয়েছেন। তাই জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সরকারকে যথাসময়ে নির্বাচন দিতে হবে। তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়াই একমাত্র নেত্রী যিনি জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে কোন সরকারের সঙ্গে আপোষ করেননি।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটাধিকার আদায়ে সব সময় ছিলেন আপোষহীন। কুষ্টিয়া‌ জজ কোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম মকবুল, সদরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন মুসা, পোড়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান পলাশ, উপজেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আছের আলী, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, কামরুজ্জামান কাকন, উপজেলা কৃষক দলের অ্যাডভোকেট খায়রুজ্জামান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ছাব্বির আহম্মেদ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সদরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশা। পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION