1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে রফিকুল ইসলাম রফি (৪০) নামে একজন কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল একই গ্রামের মত আলি মোল্লার ছেলে। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রফিকুল কৃষি কাজের সাথে জড়িত ছিলেন। ক্ষেতে কাজ শেষে বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় পচাভিটা গ্রামের সকেত মেম্বারের বাড়ির পাশে একটি চায়ের দোকানে তিনিসহ কয়েকজন বসে চা খাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল যোগে তিনজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে রফিকুল নিহত হন।
এ সময় স্থানীয়রা দুর্বৃত্তদের ধরতে এগিয়ে আসলে কয়েক রাউন্ড এলো পাথাড়ি গুলির ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে স্থানীয় রবজেল ও ইউসুফ নামে আরও দুইজনের পায়ে গুলিবিদ্ধ হয়। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অ্যাপাচি আরটিআর গাড়িতে তিনজন দুর্বৃত্ত এসে রফিকুলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে দ্রুত চলে যায়।
রফিকুল কৃষি কাজ করলেও স্থানীয় বিএনপির একজন কর্মী ছিলেন। তবে কারও সাথে তার কোন দ্বন্দ্ব ছিল না বলে এলাকাবাসী জানান। এ ঘটনা এলাকায় অংতক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ স্বাভাবিক রাখার চেষ্টা করেন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে পুলিশ বা স্থানীয়রা জানাতে পারিনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
এ ব্যাপারে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করেন। নিহত রফিকুলের বুকে একটি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা সনাক্ত করা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION