1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শ্রীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ - Bangladesh Khabor
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আবদুল্লাহ আল মামুন ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে পেশ হবে : আইনমন্ত্রী অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আসাদুজ্জামান ওড়াকন্দির সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেখতে সারাদেশের মতুয়ারা যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস, গেলেন কোথায়? জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এসেট প্রকল্পের আওতায় গোপালগঞ্জে “জব ফেয়ার অনুষ্ঠিত ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৫১ ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ

শ্রীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ

  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮৫ জন পঠিত
এস এম দুর্জয়, গাজীপুর : বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু’র নির্দেশক্রমে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে দোয়া করেছেন,শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবু জাফর সরকার।
রবিবার দুপুরে শ্রীপুর উপজেলার আবদার গ্রামের ঢালীপাড়া মফিজ উদ্দিন জামিয়া ইসলামিয়া ও এতিম খানা মাদ্রাসায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে এতিমখানা মাদ্রাসার ৩শতাধিক শিক্ষার্থী দোয়ায় অংশ নেয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবু জাফর সরকার,প্রধান অতিথির বক্তব্যে আবু জাফর সরকার বলেন,বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন,তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক।
বাংলাদেশের জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষের আত্মার সঙ্গে সম্পৃক্ত খালেদা জিয়া।আজ আমরা তার সুস্থতার জন্য বিশেষ দোয়া করেছি।আল্লাহ যেন তাকে শিগগির সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।তিনি আরও বলেন, দেশের সংকটময় সময়ে জাতীয় মুক্তির আন্দোলনকে বেগবান করতে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম।
এসময় আরো উপস্থিত ছিলেন,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান জুয়েল, তেলিহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আবু ইউসুফ, তেলিহাটি ইউনিয়ন যুবদলের সভাপতি তোফাজ্জল সরকার, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য রাকিবুল হাসান আকন্দ, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সহযুব বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রাশিদুল হক রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম তিনি বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া প্রার্থনা করেন।দোয়া শেষে এতিম ৩ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION