1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০৩ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ শহরের মোহাম্মদপাড়া কমিশনার রোডে এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

শনিবার ভোর রাত ৩টার দিকে নিজ বাসার ঘরের ভেতর থেকে কথা নামে ওই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পরিবারের লোকজন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত কথার স্বামী প্রিন্স একটি ঔষুধ কোম্পানিতে চাকরি করেন। মাত্র চার মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ ও বিবাদ চলছিল।

এলাকাবাসী জানান, কথার বোন জামাই মিঠুনের সাথে তার চলাফেরা নিয়ে এলাকায় সন্দেহ ও গুঞ্জন ছিল। তবে এ বিষয়ে পুলিশ এখনো কোনো মন্তব্য করেনি। তদন্তের স্বার্থে ঘটনার সব দিকই তারা খতিয়ে দেখছে।

এ বিষয়ে নিহতের বোন জামাই মিঠুন জানায়, কথার স্বামী প্রিন্স নেশা করে প্রায়ই তাকে মারধর করতো।

এদিকে কথার স্বামী প্রিন্স জানায়, রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে চর-থাপ্পর দেই। এতে সে অভিমান করে গলায় ফাস দিয়েছে।
গোপালগঞ্জ সদর থানা পুলিশ জানায়, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত নয়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আলামত সংগ্রহ করা হয়েছে এবং স্বজন ও সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হচ্ছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশ বলেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION