1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ঐক্যবদ্ধ বিএনপির বার্তা নিয়ে গোপালগঞ্জ-২ আসনে বিএনপি নেতা রেন্টুর নির্বাচনী জনসংযোগ - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা

ঐক্যবদ্ধ বিএনপির বার্তা নিয়ে গোপালগঞ্জ-২ আসনে বিএনপি নেতা রেন্টুর নির্বাচনী জনসংযোগ

  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৩৩ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ-২ আসনে নির্বাচনী জনসংযোগ করেছেন বিএনপি নেতা মুশফিকুর রহমান রেন্টু। দল ও নেতৃত্বের প্রতি পূর্ণ আনুগত্যের বার্তা দিয়ে আজ সোমবার দুপুরে তিনি বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রচার কার্যক্রম চালান।

​জনসংযোগের সময় রেন্টু ও তাঁর সমর্থকরা শহরের প্রধান পয়েন্টগুলি অতিক্রম করেন। এদিন তাঁরা চৌরঙ্গী, কোর্ট চত্বর, উকিলবার, গেটপাড়া এলাকা ঘুরে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং গোহাটা বটতলায় গিয়ে তাঁদের প্রচার কার্যক্রমের সমাপ্তি ঘটান।

এই সময় বিএনপির বিপুল পরিমাণ নেতা-কর্মী তাঁর সঙ্গে ছিলেন।

জনসংযোগ শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে মুশফিকুর রহমান রেন্টু দলের অবস্থান স্পষ্ট করে বক্তব্য দেন।

তিনি বলেন, “আমরা বিএনপির বাইরে নই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মহোদয় প্রাথমিকভাবে ২৩৭টি আসনে দলীয় মনোনয়ন দিয়েছেন।”

তিনি দৃঢ়ভাবে জানান, দল যাকে চূড়ান্তভাবে মনোনীত করবে, তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তিনি আরো বলেন, দলে আমাদের পরিক্ষা দেওয়া কিছু নেই। আমার বাবা এমএলএ ছিলেন, বড় ভাই হাফিজুর রহমান পলু মিয়া পৌর সভার চেয়ারম্যান ছিলেন।

আরো ২ জন বড় ভাই হাবিবুর রহমান কাবির ও সাইফুর রহমান নান্টু গোপালগঞ্জ জেলা বিএনপির বারবার সভাপতি ও এই ২ আসন থেকে ধানের শীষ প্রতীকে সংসদ নির্বাচন করেছে।

“দল যাকে চূড়ান্ত মনোনয়ন দেবে, আমরা সকলে মিলে তার পক্ষেই কাজ করবো।”

তাঁর এই বক্তব্য আসন্ন নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার একটি স্পষ্ট বার্তা দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION