1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ভাঙ্গাড়ি টোকাতে গিয়ে ককটেল বিস্ফোরণে এক নারী আহত - Bangladesh Khabor
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আবদুল্লাহ আল মামুন ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে পেশ হবে : আইনমন্ত্রী অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি আসাদুজ্জামান ওড়াকন্দির সুবর্না ঠাকুরকে নারী সংরক্ষিত আসনের এমপি হিসাবে দেখতে সারাদেশের মতুয়ারা যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস, গেলেন কোথায়? জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এসেট প্রকল্পের আওতায় গোপালগঞ্জে “জব ফেয়ার অনুষ্ঠিত ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৫১ ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ

কোটালীপাড়ায় ভাঙ্গাড়ি টোকাতে গিয়ে ককটেল বিস্ফোরণে এক নারী আহত

  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১০১ জন পঠিত

নিজস্ব প্রতিনিধি : গোপালগঞ্জে কোটালীপাড়ায় ভাঙ্গাড়ি টোকাতে গিয়ে ককটেল বিস্ফোরণে লালমোন নেছা (৫৫)নামে এক নারী আহত হয়েছেন।তিনি কোটালীপাড়া উপজেলার চৌরখুলি গ্রামের আশরাফ আলি সরদারের স্ত্রী।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রাধাগঞ্জ এলাকার বিভিন্ন স্থান থেকে ভাঙ্গাড়ি টুকিয়ে এনে জড়ো করে রাধাগঞ্জ কুঁড়েঘর রেস্টুরেন্টের ২৫/৩০ ফুট দূরে বিশ্রাম নিচ্ছিলেন।

এসময় তিনি টোকানো মালামাল নিয়ে নাড়াচাড়া করছিলেন।এরমধ্যে গোলাকৃতির একটি বস্তু দেখে সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে গেলে তা হাতের উপর বিস্ফোরিত হয়। এতে বাম হাতের ২/৩ টি আঙ্গুল বেশ ক্ষতিগ্রস্ত্র হয়।বেশ রক্তক্ষরনও হয়।

রাধাগঞ্জ কুঁড়েঘর রেস্টুরেন্টের মালিক মুকুল ফকিরের ছেলে হৃদয় ফকির বলেন, তাদের হোটেলের কিছুটা দূরে ওই মহিলা টোকাই বিভিন্ন ভাঙ্গাড়ি এনে বিশ্রাম নিচ্ছিলেন।হঠাৎ প্রচন্ড শব্দ শুনে তিনি বাইরে গিয়ে দেখেন ওই মহিলা আহত হয়েছেন।তাকে আমরা দ্রুত কোটালীপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই।

কোটালীপাড়া ১০০ শয্যার হাসপাতালের কর্ব্যরতঃ চিকিৎসক ডাঃ আবির আহম্মেদ জানিয়েছেন, ককটেল জাতীয় কিছু বিস্ফোরিত হয়ে ওই নারী আহত হয়েছেন।তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দোকার হাফিজুর রহমান ককটেল বিস্ফোরনে এক নারী আহত হবার কথা নিশ্চিত করে বলেন, আহত নারী কোটালীপাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তারা বিষয়টি ক্ষতিয়ে দেখছেন বলেও জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION