1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় আ’লীগ নেতার কবর জিয়ারত করলেন বিএনপি’র এমপি প্রার্থী - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

কুষ্টিয়ায় আ’লীগ নেতার কবর জিয়ারত করলেন বিএনপি’র এমপি প্রার্থী

  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২০৭ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী প্রয়াত এক আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করেছেন। এমন ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার জন্ম হয়েছে।
জানা গেছে, ভেড়ামারা উপজেলায় ধানের শীষের হয়ে প্রচারণা করছেন বিএনপি প্রার্থী রাগীব রউফ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর )বেলা ১১টায় ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বিজেএম ডিগ্রি কলেজে শিক্ষার মান উন্নয়নে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে যোগ দেওয়ার আগে তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব শাহজাহান আলীসহ বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। এর পর থেকে স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। অনেকে বলছেন শোভনীয় নয়, আবার কেউ কেউ এটিকে নিছক সামাজিক সৌজন্যতা বলে মনে করছেন।
এ বিষয়ে প্রয়াত আওয়ামী লীগ নেতার ছেলে যুবলীগ নেতা সোহেল রানা পবন বলেন, ‘তিনি (রাগীব রউফ চৌধুরী) বাবার কবর জিয়ারত করেছেন, এটা সত্য। তাঁর সঙ্গে আমার দুই ভাই জুনিয়র হিসেবে কাজ করে। সেই সূত্রে হতে পারে। তবে আমরা কেউ উপস্থিত ছিলাম না।’
ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. তৌহিদুল ইসলাম বলেন, ‘যাঁর কবর জিয়ারত করেছেন, তিনি ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগ নেতা। তাঁর ছেলেরা যুবলীগ নেতা, স্বেচ্ছাসেবক লীগ নেতা। আমি মনে করি, বিএনপির মনোনীত প্রার্থীর আওয়ামী লীগ নেতার কবর জিয়ারত করে নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করা শোভনীয় নয়। মানুষ এটাকে খারাপ বলছে।’
জানতে চাইলে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী  বলেন, ‘তিনি (আব্দুর রাজ্জাক) আওয়ামী লীগ নেতা ছিলেন, এটা আমার জানা ছিল না। আমি যত দূর জানি, তিনি জাতীয় পার্টি করতেন। ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন। তা ছাড়া অনেক বছর আগেই তিনি মারা গেছেন। সুতরাং, সেই আলোচনা গুরুত্বপূর্ণ নয়। যেহেতু তিনি কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন, সেই সৌজন্যতার দিক থেকে তাঁর কবর জিয়ারত করা হয়েছে।’
এ ব্যাপারে, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, এটা কোনো ইস্যু নয়। এটা সামাজিক সৌজন্যতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION