1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ নারী শ্রমিক নিহত - Bangladesh Khabor
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সারের ডিলার নিয়োগে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই : চন্দন গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে একই দিনে জম্ম নেওয়া দুই ভাই বোনের মৃত্যু পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড কোটালীপাড়ায় বিয়ে ভাঙ্গাকে কেন্দ্র করে তৃত্বীয়পক্ষের হামলায় আহত হয়ে হাসাপাতালে মেয়ের মামা গোপালগঞ্জে অনিয়ম-অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা  কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ নারী শ্রমিক নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩১৬ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ নারী শ্রমিক নিহত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৯টায় কুষ্টিয়ার-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার নওপাড়া ব্রাক অফিসের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে বলে জানা গেছে। নিহতরা হচ্ছে মিরপুর পৌরসভার যোগিপোল এলাকার নান্নু বিশ্বাসের স্ত্রী লতিফা বেগম (৬৫) ও পশ্চিম চুনিয়াপাড়া এলাকার সাবু মিয়ার স্ত্রী বিউটি বেগম (৪০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় এইচ এন্ড এস গ্লাস ফ্যাক্টরির কাজে যোগ দিতে ব্যাটারি চালিত ভ্যানযোগে নওপাড়া থেকে গ্লাস ফ্যাক্টরির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ওই সময়ে ঘটনাস্থলে পৌঁছালে বেপরোয়া গতিতে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ভ্যানযাত্রীরা সড়কে পড়ে যায়।
পরে স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এ সময়ে কর্তব্যরত চিকিৎসক বিউটির মৃত্যু নিশ্চিত করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে লতিফার মৃত্যু হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে নওপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন যাত্রী নিহত হয়েছে। ঘাতক মোটরসাইকেল আটকের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION