1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আমাকে সুযোগ দিন, সেবা করতে না পারলে আর কোন দিন আসবো না : এস এম জিলানী - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ স্থানীয় নির্বাচনের বছরে ইসির জন্য বরাদ্দ সাড়ে ৪ হাজার কোটি টাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে স্পিকারের অভিনন্দন কোটালীপাড়া পৌরসভা ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য তাদের প্রস্তাবিত বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভায় টেকসই নগর উন্নয়ন পরিকল্পনায় কর্মশালা অনুষ্ঠিত

আমাকে সুযোগ দিন, সেবা করতে না পারলে আর কোন দিন আসবো না : এস এম জিলানী

  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৮৭ জন পঠিত

কোটালীপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন, আপনাদের সেবা করতে না পারলে আর কোন দিন আপনাদের কাছে আসবো না। আমি কোন দল করি তা না দেখে, আমি লোকটা কি রকম সেইটা দেখুন। এই অঞ্চলের মানুষ দীর্ঘ ১৭বছর তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। ভোট শুরুর আগেই ভোট কেটে বাক্সে ভরে দিতো। আমরা ভোট কেটে বাক্সে ভরে দেওয়ার রানজীতি করতে চাইনা। ভোট আপনার অধিকার, আপনার অধিকার যারা কেড়ে নিয়েছে ১৭ বছর সে ব্যাপারে আপনাদের খেয়াল রাখতে হবে। আপনার ভোটটা যাতে কেউ কেড়ে না নিতে পারে।

গত রোববার সকাল থেকে গভীর রাত পর্যন্ত কোটালীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি আয়োজিত পথসভা ও ধানের শীষ প্রতীকে গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দীর্ঘ ১৭বছর লড়াই সংগ্রাম করেছিলাম বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার করার জন্য। আজকে বাংলাদেশে নির্বাচন সম্মূখে, আমরা সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি। প্রতিদ্ব›দ্বী অনেক প্রার্থী হতে পারে। প্রত্যেক প্রার্থীকে আমি শ্রদ্ধার সাথে দেখি। আমি আপনাদের বলতে চাই, আমি এ এলাকার সন্তান। আমাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের সহযোগিতা চাই।

গণসংযোগ কালে কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউছুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য মান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুব খান, সাধারণ সম্পাদক মাসুদ তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখ, সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফাসহ কয়েকশত নেতা-কর্মী তার সাথে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION