1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় রেলসেতুর নিচ থেকে দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

কুষ্টিয়ায় রেলসেতুর নিচ থেকে দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার

  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২০৮ জন পঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে এক বৃদ্ধের গলাকাটা দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।  ধারণা করা হচ্ছে নকশী কাঁথা ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটতে পারে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথের কুমারখালীর চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার লোহার সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তবে মৃত ওই ব্যক্তি (পুরুষ) নাম-পরিচয় এখনো জানা যায়নি।
তার বয়স আনুমানিক ৬৫-৭০ বছর। পরনে ছিল চেক লুঙ্গি ও সাদা রঙের পাঞ্জাবি। ধারণা করা হচ্ছে ভোর সাড়ে ৪টার দিকে নকশী কাঁথা ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটতে পারে। এ তথ্য জানিয়েছেন কুষ্টিয়া পোড়াদহ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক নুরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে গড়াই নদীর ওপর নির্মিত রেলসেতুর নিচে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা কুমারখালী থানা পুলিশকে ফোন দেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ে পুলিশে খবর দেয়। এরপর দুপুর ১টার দিকে মরদেহটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।
চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু বলেন, শুনেছি ট্রেনেকাটা এক ব্যক্তির মরদেহ পড়ে আছে সেতুর নিচে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। প্রকৃত ঘটনা তদন্তের দাবি জানান তিনি।
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক নুরুল ইসলাম বলেন, গলাকাটা দ্বিখণ্ডিত মরদেহটি ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকালের নকশীকাঁথা ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটতে পারে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য পুলিশের বিভিন্ন টিম কাজ করছে। আশা করছি খুব দ্রুতই পরিচয় জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION