1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ১২ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব উম্মে মারুফা চীনা ইকোনোমিক জোন শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী বাউফলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী মামলায় জেল হাজতে পাঠালো পুলিশ

কোটালীপাড়ায় ১২ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২২৯ জন পঠিত

শাহ আলম মিয়া, কোটালীপাড়া : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১২ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলার সরকারী ইউনিয়ন ইনিস্টিটিউশন (বালিয়াভাঙ্গা হাই স্কুল) মাঠ প্রাঙ্গনে এ ম্যাচ আয়োজন করে বালিয়াভাঙ্গা যুব সংঘ।

টুর্নামেন্টে টাইব্রেকারে বাগধা কল্লোল পল্লি মঙ্গল তরুন সংঘ, কোটালীপাড়ার মদনপাড়া সাহা সংঘকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা অর্জন করে।

টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দল কেন্দ্রিয় কমিটির সভাপতি এস এম জিলানী।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সিনিয়র সহ সভাপতি ফায়েকুজ্জামান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, পৌর বিএনপির সভাপতি ইফসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার।

এ সময়- বরিশাল গৌরনদী আগৈলঝাড়া এবং কোটালীপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সহস্রাধীক ফুটবল প্রেমী দর্শক ¯স্রোতা উপস্থিত ছিলেন। সব শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন টুর্নামেন্টের প্রধান অতিথি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION