1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী - Bangladesh Khabor
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী

  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৬৭৩ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় মাদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করার সংবাদ প্রকাশিত হওয়ায় বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান ডিউককে প্রাণ নাশের হুমকী দেওয়া হয়েছে।

শনিবার রাত অনুমান পৌনে ১২টার দিকে থানা সংলগ্ন বাউফল বাজারের ওয়াদুদ মিঞা প্যালেসের তার বাসার সামনে এ ঘটনা ঘটে।

জানাগেছে, ঘটনার দিন রাত অনুমান ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের ৭নং ওয়ার্ডের আলাউদ্দিন খান এর ছেলে মো সোহাগ খান (৩০) ও পৌর শহরের ৬নং ওয়ার্ডের মোশারেফ সিকাদারের ছেলে বেল্লাল সিকদার (২৮) কে বাউফল থানা পুলিশ ইয়াবা বিক্রি করার সময় ২০ পিচ ইয়াবা সহ আটক করে। আটককৃতদের ফোনে ওই সময় ইয়াবাক্রেতারা ফোন দিলে তাদেরকেও পুলিশ ধরে আনে। অভিযোগ ও সাথে কোন মাদক না পাওয়ায় ৫জনকে পুলিশ ছেড়ে দেয়।

মাদককারবারী আটকের সংবাদ “বাউফল ফেস” নামক আইডি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। উক্ত সংবাদের সূত্র ধরে প্রথমে অহিদুজ্জামান ডিউকের ফেসবুক ম্যাসেঞ্জারে মেসেজ পাঠিয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা সংবাদ তুলে নিতে বলেন। পরে গভীর রাতে তার বাসার সামনে এসে মুখোশ পরিহিত কয়েক যুবক অকথ্য ভাষায় গালমন্দ ও প্রাননাশের হুমকি দেয়। এসময় সাংবাদিক ডিউক সহ তার পরিবারকে শহর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য বলেন। অন্যথায় পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে ও নির্যাতন করে হত্যা করার হুমকি প্রদান করবে বলে উচ্চস্বরে গালাগাল করে চলে যায়।

এ ব্যাপারে অহিদুজ্জামান ডিউক বলেন, ইয়াবাসহ দুই যুবক গ্রেফতারের সংবাদ প্রচারের জেরে আমাকে ও আমার পরিবারকে হুমকী দেওয়া হয়েছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি। যেকোন সময় আমার ও আমার  পরিবারের উপরে হামলা হতে পারে।

এ ব্যাপারে বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন বলেন, সংবাদ প্রকাশের জেরে হুমকীর ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান সরকার বলেন, হুমকির  বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION